Banglarnetro
Dr. Neem Hakim

বারহাট্টায় জলাবদ্ধতা নিরসনে বাঁধ কেটে পানি নিষ্কাশন করলেন এমপি


বাংলার নেত্র প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ / ২১
বারহাট্টায় জলাবদ্ধতা নিরসনে বাঁধ কেটে পানি নিষ্কাশন করলেন এমপি

বিশেষ প্রতিনিধি. নেত্রকোণার বারহাট্টা উপজেলায় জলাবদ্ধতা নিরসনে সিংগুয়ার বিলের ফসল রক্ষা বাঁধ কেটে পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার বিকেলে উপজেলার আসমা ইউনিয়নের গাভারকান্দা গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করেন নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল হক।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নুরু,  বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান,জেলা বিএনপির নেতা তাজেজুল ইসলাম ফারাস সুজাত, এসএম বজলুল কাদের সুজা, বজলুর রহমান পাঠান, এসএম মনিরুজ্জামান দুদু, উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল প্রমুখ।

এসময় স্থানীয়দের উপস্থিতিতে বাঁধ পরিদর্শন শেষে এমপি আনোয়ারুল হক বাঁধটি কেটে পানি প্রবাহ উন্মুক্ত করেন।এতে সিংগুয়ার বিলের অন্তত সহস্রাধিক হেক্টর জমির উঠতি বোরো ফসল রক্ষা হবে।

এ সময় তিনি এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যা ও প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজ নেন।

সংসদ সদস্য বলেন, জলাবদ্ধতা নিরসন এবং কৃষি ব্যবস্থার উন্নয়নে ভবিষ্যতে খাল খননসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হবে। পাশাপাশি, বাঁধকেন্দ্রিক দীর্ঘদিনের স্থানীয় বিরোধ তার উদ্যোগে সমাধান হয়েছে বলেও জানান তিনি।

বাঁধের বর্তমান অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নমূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

 

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

লিড নিউজ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর