Banglarnetro
Dr. Neem Hakim

তথ্যপ্রযুক্তি জগতে নারীর সুরক্ষা নিশ্চিত করতে হবে- ভিসি


বাংলার নেত্র প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২৫, ৮:৪৪ অপরাহ্ণ / ৫০১
তথ্যপ্রযুক্তি জগতে নারীর সুরক্ষা নিশ্চিত করতে হবে-  ভিসি

বিশেষ প্রতিবেদক. তথ্যপ্রযুক্তির জগতে নারীর সুরক্ষা নিশ্চিতের উপর গুরত্বারোপ করেছেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের শেষ দিন ১০ ডিসেম্বর ২০২৫ তারিখ বেসরকারী সংগঠন বাংলাদেশ নারী প্রগতি সংঘ নেত্রকোণা কেন্দ্রের পক্ষ হতে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ” জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তথ্যপ্রযুক্তি: সচেতনতা ও সহযোগিতা ” বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ভিসি একথা বলেন। তিনি আরো বলেন পরিবার,সমাজ,রাষ্ট্রের মতো তথ্য প্রযুক্তি ক্ষেত্রেও নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। জেন্ডার সমতা আনয়ন করতে হলে নারীর প্রতি সকল প্রকার বৈষম্যের অবসান ঘটাতে হবে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মননে চিন্তায় সমতার বিষয়টি ধারন করতে হবে। পরিবারে নারীর পাশে দাঁড়াতে হবে।নারীর কাজকে পরিবারের কাজ মনে করে পুরুষদের অংশগ্রহণ বাড়াতে হবে।

 

বিএনপিএস বারহাট্রা কেন্দ্রের ব্যবস্থাপক সুরজিত ভৌমিক এর সঞ্চালনায় আয়োজিত সেমিনারে মুখ্য আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. আনিছা পারভীন।আলোচক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী ছাত্র উপদেষ্টা ড. মুহাম্মদ সাজেদুল ইসলাম ও জনাব মাহফুজা মাহবুব। ধারনা পত্র পাঠ করেন বিএনপিএস কেন্দ্রীয় কার্যালয়ে সহকারী সমন্বয়কারী সিথীঁ ঘোষ। সূচনা বক্তব্য প্রদান করেন নেত্রকোণা কেন্দ্রের ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তী।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

রাজনীতি বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর