Banglarnetro
Dr. Neem Hakim

বারহাট্টায় ৩১ দফায় বাস্তবায়নে শোভাযাত্রা ও সমাবেশ


বাংলার নেত্র প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৫, ৬:৩৫ অপরাহ্ণ / ৪৬৪
বারহাট্টায় ৩১ দফায় বাস্তবায়নে শোভাযাত্রা ও সমাবেশ

বিশেষ প্রতিনিধি. রাষ্ট্র কাঠামো মেরামত ও দেশ গঠনের লক্ষ্যে বিএনপি ঘোষিত ৩১ দফার পক্ষে জনমত গড়তে নেত্রকোণার বারহাট্টায় সমাবেশ ও শোভাযাত্রা করেছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মঙ্গলবার বিকেলে উপজেলার শহরের গরুহাট্টা থেকে জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোণা ২ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হকের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে গরুহাট্টা মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক, জেলা বিএনপির সাবেক সভাপতি এড নুরুজ্জামান নুরু, সাবেক যুগ্ম সম্পাদক এসএম মনিরুজ্জামান দুদু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল কাদের সুজা,জেলা কৃষক দলের সভাপতি সালাহ উদ্দিন মিল্কি, উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল প্রমুখ।


জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা ২ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক বলেন, ‘বিএনপি ঘোষিত ৩১ দফা শুধু একটি রাজনৈতিক ইশতেহার নয়, এটি জনগণের মুক্তির সনদ। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এ কর্মসূচি জাতীয় আন্দোলনের রূপ নিয়েছে। ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র সংস্কার ও আগামীতে দেশ পরিচালিত হবে। এখন দেশে রাষ্ট্র সংস্কারের যে দাবি উঠেছে, তা আরো কয়েক বছর আগে তারেক রহমান ঘোষণা করেছিলেন। উল্লেখিত দফাগুলো বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের ভবিষ্যৎ নিরাপদ হবে।’

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

লিড নিউজ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর