Banglarnetro
Dr. Neem Hakim

ধর্মপাশায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম চৌধুরীর সংবাদ সম্মেলন


বাংলার নেত্র প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৫, ১১:১৫ অপরাহ্ণ / ১২১০
ধর্মপাশায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম চৌধুরীর সংবাদ সম্মেলন

মোঃ সাজেদুল হক রনি , ধর্মপাশা.
সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-মধ্যনগর-জামালগঞ্জ-তাহিরপুর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম চৌধুরী।

শনিবার (১৯ জুলাই) বেলা ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলার দশধরী জোবাইদা গার্ডেন এ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমি কাজ করেছি। আমি ২০০৮ সালে বিএনপির দলীয় মনোয়ন নিয়ে নির্বাচন করেছি তাই আজও দেশের সংকটময় মুহূর্তে বিএনপির আন্দোলনকে বেগবান করার অংশ হিসেবে সুনামগঞ্জ-১ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি।”

তিনি বলেন, অনেকে প্রশ্ন তুলতে পারেন আমি কেন দল ত্যাগ করেছিলাম। মুলত ২০১৮ সালের নির্বাচনে আমাকে দলীয় মনোনয়ন না দেয়ায় আমি রাগে-দুঃখে ও ক্ষোভে বিকল্পধারা বাংলাদেশ এ যোগ দেই। ২০১৯ সালে আমি বিকল্পধারা বাংলাদেশ থেকে পদত্যাগ করে এলাকায় অবস্থান করছি এবং শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছি।
তিনি বলেন, “আমি বিশ্বাস করি, তৃণমূল বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নিলে এ অঞ্চলের উন্নয়ন, হাওর রক্ষা, শিক্ষার মানোন্নয়ন এবং স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে পারবো। এখানকার বেকার যুবকদের কর্মসংস্থান এবং কৃষক ও সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।”


তিনি আরো বলেন, “জনগণের অধিকার ফিরিয়ে দিতে ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি আন্দোলন করে যাচ্ছে। এ আন্দোলনকে বেগবান করতে আমি সুনামগঞ্জ-১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশা করছি। আমি দীর্ঘদিন বিএনপির তৃণমূলের নেতৃত্ব দিয়ে দলকে সুসংগঠিত করার চেষ্টা করেছি, নেতাকর্মীরা আমার সঙ্গে রয়েছেন।”

পরে তিনি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও দ্রুত সুষ্ঠু নির্বাচনের দাবী জানান এবং সকলের সহযোগিতা কামনা করেন।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর