Banglarnetro
Dr. Neem Hakim

নেত্রকোনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার প্রতিরোধে মতবিনিময়


বাংলার নেত্র প্রকাশের সময় : জুন ২৬, ২০২৬, ১২:২১ পূর্বাহ্ণ /
নেত্রকোনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার প্রতিরোধে মতবিনিময়

বিশেষ প্রতিনিধি.

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে নেত্রকোনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. আফরিন সুলতানা এবং জেলা তথ্য অফিসের উপপরিচালক আল ফয়সাল প্রমুখ।

 

আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন জেলা জজ কোর্টের সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট মাহফুজুল হক ও নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।

এ ছাড়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সুশীল সমাজের প্রতিনিধিরা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা সভায় উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, কোনো তথ্য শেয়ার বা প্রচারের আগে তার সত্যতা যাচাই করা জরুরি। গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাই এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, রাষ্ট্র ও সমাজের স্থিতিশীলতা রক্ষায় গুজব ও অপপ্রচার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমকর্মী এবং সাধারণ নাগরিকদেরও সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

লিড নিউজ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর