
বিশেষ প্রতিনিধি.
ময়মনসিংহ নগরীতে দ্বীপ সাহা (২৭) নামে এক যুবক নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তিনি নগরীর বড় বাজার এলাকার বাসিন্দা।
জিডি সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল রাত আনুমানিক ৮ টার দিকে দ্বীপ সাহা তার কর্মস্থল বাউন্ডারী রোড এলাকা থেকে বাড়ির উদ্দেশে রওনা হন। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন এবং আর বাড়িতে ফেরেননি।
নিখোঁজ ব্যক্তির স্ত্রী ইমি জোয়াদার ইমি জোয়াদার জানান, আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার স্বামীর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা-এ একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
নিখোঁজ দ্বীপ সাহার উচ্চতা আনুমানিক ৫ ফুট ৭ ইঞ্চি, গায়ের রং শ্যামলা এবং মুখমণ্ডল গোলাকার। নিখোঁজ হওয়ার সময় তার পরনে সেউলা বা হালকা বাদামী রঙের শার্ট ছিল বলে পরিবার জানিয়েছে।
গত ২০/৪/২৬ নিখুঁজ হওয়া দ্বীপ এর ২৩ দিন পরও সঠিক কোন সন্ধান পায়নি পরিবার। এ বিষয়ে কারও কোনও তথ্য জানা থাকলে ০১৭৫৩৭৮৭২৭৪ অথবা ০১৯৮০৫৯৭৮৩৭ যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :