
বিশেষ প্রতিনিধি.
নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলীগাতি বাজারে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে এক কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় স্থানীয় কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত বীজ ব্যবস্থাপনা ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহুরুল ইসলাম। তিনি হাইব্রিড ধান, আলু, উপশী ধান, ভুট্টা, বায়োপেস্টিসাইড ও বিভিন্ন সবজির আধুনিক চাষাবাদ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি উৎপাদন খরচ কমিয়ে অধিক ফলন পাওয়ার বিভিন্ন কৌশল তুলে ধরেন।

এ সময় আরও বক্তব্য দেন মোঃ মাসুদ রানা। তিনি কৃষকদের উন্নতমানের বীজ ব্যবহারের গুরুত্ব এবং সময়োপযোগী পরিচর্যার বিভিন্ন দিক তুলে ধরেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন মোঃ রুবেল মিয়া। এছাড়া স্থানীয় ডিলার মো: সঞ্জু মিয়া-সহ এলাকার কৃষকেরা অংশ নেন।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে ১ কেজি করে হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়। কৃষকেরা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে ব্র্যাক সিডের বিভিন্ন কৃষিপণ্য ব্যবহারের আগ্রহ প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :