Banglarnetro
Dr. Neem Hakim

হাইকোর্টের আদেশে পূর্বধলায় তিন ইউপি চেয়ারম্যান পুনর্বহাল


বাংলার নেত্র প্রকাশের সময় : এপ্রিল ১৭, ২০২৬, ১২:১১ অপরাহ্ণ /
হাইকোর্টের আদেশে পূর্বধলায় তিন ইউপি চেয়ারম্যান পুনর্বহাল

পূর্বধলা প্রতিনিধি. নেত্রকোনার পূর্বধলা উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে হাইকোর্টের নির্দেশে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, হাইকোর্ট বিভাগে দায়ের করা পৃথক রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে আদালত পুনর্বহালের নির্দেশ দেন। পরে রায়ের অনুলিপি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হলে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তাদের পুনর্বহালের কার্যক্রম সম্পন্ন করা হয়।

পুনর্বহাল হওয়া চেয়ারম্যানরা হলেন, জেলার পূর্বধলা উপজেলার ৫ নম্বর ধলামুলগাঁও ইউনিয়নের মো. রেজুয়ানুর রহমান , ৯ নম্বর খলিশাউড় ইউনিয়নের কমল কৃষ্ণ সরকার এবং ১০ নম্বর নারান্দিয়া ইউনিয়নের মো. আব্দুল কুদ্দুছ বেপারী।

এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আরিফুল ইসলাম সরদার জানান, হাইকোর্টের রায়ের ভিত্তিতে সংশ্লিষ্ট তিন চেয়ারম্যানকে স্বপদে ফিরিয়ে আনা হয়েছে। একই সঙ্গে আগে জারি করা প্রশাসক নিয়োগ সংক্রান্ত আদেশ বাতিল করা হয়েছে।

পুনর্বহালের আদেশের অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

পূর্বধলা উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান বলেন, আদালতের নির্দেশনা ও মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পুনর্বহালের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রমে গতি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয়দের মতে, নির্বাচিত জনপ্রতিনিধিদের ফিরে আসায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোতে চলমান প্রশাসনিক স্থবিরতা কাটবে এবং জনসেবা কার্যক্রম আরও স্বাভাবিক ও গতিশীল হবে।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

লিড নিউজ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর