Banglarnetro
Dr. Neem Hakim

নেত্রকোণায় আধুনিক কৃষি কলাকৌশল নিয়ে কর্মশালা, কৃষকদের মাঝে হাইব্রিড ধান বিতরণ


বাংলার নেত্র প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২৬, ৯:০৮ অপরাহ্ণ / ১৪
নেত্রকোণায় আধুনিক কৃষি কলাকৌশল নিয়ে কর্মশালা, কৃষকদের মাঝে হাইব্রিড ধান বিতরণ

বিশেষ প্রতিনিধি.

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার ঝানজাইল বাজারে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ শীর্ষক একটি কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিওনাল সেলস ম্যানেজার (ময়মনসিংহ) মো. সেলিম উর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিটরিং অফিসার ও কৃষিবিদ রুবেল মিয়া।

অনুষ্ঠানে বক্তারা হাইব্রিড ধান, আলু, উপশী ধান, ভুট্টা, বায়োপেস্টিসাইড ও বিভিন্ন সবজি বীজের আধুনিক চাষাবাদ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা কৃষকদের উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অধিক ফলন অর্জনের পরামর্শ দেন।

এ সময় নেত্রকোণা টেরিটোরি সেলস অফিসার মো. মাসুদ রানাও কৃষকদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি উন্নত মানের বীজ ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন এবং মাঠ পর্যায়ে কৃষকদের সহযোগিতার আশ্বাস দেন।

কর্মশালায় ডিলার মো. আব্দুল আজিজসহ স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী কৃষকেরা কর্মশালার প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে ব্র্যাক সিডের পণ্য ব্যবহারের আগ্রহ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে ৬০ জন কৃষকের মাঝে ১ কেজি করে ব্র্যাক হাইব্রিড ‘রাজা’ ধান বীজ উপহার হিসেবে বিতরণ করা হয়।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর