Banglarnetro
Dr. Neem Hakim

নেত্রকোণায় নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত


বাংলার নেত্র প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২৬, ১:৫০ অপরাহ্ণ / ১০৫
নেত্রকোণায় নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত

বিশেষ প্রতিনিধি. আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোণায় উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান” প্রতিপাদ্যে মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণ কর্মসূচির সূচনা হয়।

সকাল পৌনে নয়টার দিকে শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠের মুক্তমঞ্চে জাতীয় সংগীত পরিবেশন এবং ‘এসো হে বৈশাখ’ গানের মধ্য দিয়ে নববর্ষকে বরণ করে নেওয়া হয়।

এরপর সকাল ৯টার দিকে মোক্তারপাড়া মাঠ থেকে একটি বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন। ঢাক- ঢোলের বাদ্য আর হাতি, ঘোড়া, ময়ূর ও পেঁচাসহ নানা প্রতীকী উপস্থাপনায় শোভাযাত্রাটি হয়ে ওঠে প্রাণবন্ত ও বর্ণিল।


সকাল ১০টার দিকে বেলুন উড়িয়ে দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। বক্তব্য দেন, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু, পৌর প্রশাসক মোঃ আরিফুল ইসলাম সর্দার প্রমুখ। পরে অতিথিরা বৈশাখী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এদিকে, জেলা শহরের বিভিন্ন স্থানে মিতালী সংঘ, প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী, মধুমাছি কচিকাঁচার মেলা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে পৃথকভাবে বৈশাখী র‌্যালি, গ্রামীণ খেলাধুলা ও মেলার আয়োজন করা হয়েছে।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

লিড নিউজ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর