Banglarnetro
Dr. Neem Hakim

আটপাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন, বাল্কহেড জব্দ; আটক ৫


বাংলার নেত্র প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২৬, ২:৫১ অপরাহ্ণ / ১১১
আটপাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন, বাল্কহেড জব্দ; আটক ৫

বিশেষ প্রতিনিধি. নেত্রকোনার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের খিলাপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বালু জব্দ ও ৫ জনকে আটক করেছে প্রশাসন। শনিবার এ অভিযানে ৪ হাজার ৫০০ ঘনফুট ভিটি বালুসহ একটি বাল্কহেড জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, আওয়াল মিয়া (২২), আজিজুল হক (২৫), কাজল (৩২), ফয়েজ উদ্দিন (৫০) ও লাক মিয়া (২৮)। তাদের সবার বাড়ি জেলার বারহাট্টা উপজেলার বাইশদার গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের খিলাপাড়া এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের করে বাল্কহেডটি পূর্ণ করা হয়। শনিবার খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে বালুসহ বাল্কহেডটি জব্দ করে এবং সংশ্লিষ্টদের আটক করে।


তবে আটক ব্যক্তিরা দাবি করেছেন, তারা কিশোরগঞ্জ জেলার ভৈরব এলাকা থেকে বাল্কহেডটি দিয়ে বালু এনেছেন। কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো ক্রয় রশিদ দেখাতে না পারা এবং তাদের বক্তব্য সন্তোষজনক না হওয়ায় পুলিশ তাদের আটক করে।
এ বিষয়ে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম রোববার দুপুরে জানান, আটক ব্যক্তিদের থানা হাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

লিড নিউজ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর