Banglarnetro
Dr. Neem Hakim

বাংলাদেশি উদ্যোক্তা ফায়জুল আহমেদের ইউএই ‘গোল্ডেন ভিসা’ অর্জন


বাংলার নেত্র প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৬, ৩:১০ অপরাহ্ণ / ১১৫
বাংলাদেশি উদ্যোক্তা ফায়জুল আহমেদের ইউএই ‘গোল্ডেন ভিসা’ অর্জন

 

 

দিলোয়ার হোসেন তালুকদার

ব্যবসায়িক সাফল্য ও বিনিয়োগের স্বীকৃতি, পরিবারসহ দীর্ঘমেয়াদি আবাসনের সুযোগ

 

বাংলাদেশি তরুণ উদ্যোক্তা মো. ফায়জুল আহমেদ ব্যবসায়িক সাফল্য ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের সম্মানসূচক ‘গোল্ডেন ভিসা’ লাভ করেছেন।

দীর্ঘদিন ধরে তিনি আমিরাতে “দার আল আহলাম”, “আলাম আল ইতারাত” এবং “ব্রাদার্স টায়ারস এসপিএস এলএলসি” নামে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। তার ব্যবসায়িক দক্ষতা, বিনিয়োগ, আর্থিক অবদান এবং ধারাবাহিক কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে ইউএই সরকার তাকে এই সম্মানজনক ভিসা প্রদান করেছে।

জানা যায়, গোল্ডেন ভিসাধারীরা পাঁচ থেকে দশ বছর পর্যন্ত দেশটিতে বসবাস, কাজ ও বিনিয়োগের সুযোগ পান, যা উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের জন্য বিশেষ প্রণোদনা হিসেবে বিবেচিত।

ফায়জুল আহমেদের ব্যবসা প্রতিষ্ঠান শারজাহ ও আজমানে দ্রুত প্রসার লাভ করেছে। তিনি স্থানীয় ও আন্তর্জাতিক গ্রাহকদের সঙ্গে সফলভাবে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছেন, যা তার প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

প্রবাস জীবনের পাশাপাশি নিজ জন্মস্থান নেত্রকোনার দুর্গাপুরেও তিনি বিনিয়োগ করেছেন। সেখানে “হক এন্ড সন্স এলপিজি ফিলিং স্টেশন” এবং “শেখ জায়েদ এগ্রো” নামে দুটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।

এছাড়াও, ফায়জুল আহমেদ তার প্রতিষ্ঠানে বহু বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন। ফলে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখছেন তিনি।

তার এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্যই নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের জন্যও গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর