Banglarnetro
Dr. Neem Hakim

দুর্গাপুরে প্রথম সরকারি সফরে প্রতিমন্ত্রী কায়সার কামাল: দুর্নীতিমুক্ত উপজেলা গড়ার আহ্বান


বাংলার নেত্র প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ৫:৫৬ অপরাহ্ণ / ১১০
দুর্গাপুরে প্রথম সরকারি সফরে প্রতিমন্ত্রী কায়সার কামাল: দুর্নীতিমুক্ত উপজেলা গড়ার আহ্বান

 

দিলোয়ার হোসেন তালুকদার

নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল শপথ গ্রহণের পর এই প্রথম নিজ নির্বাচনী এলাকা দুর্গাপুর উপজেলায় সরকারি সফরে এসেছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি দুর্নীতিমুক্ত দুর্গাপুর গড়ে তুলতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
উপজেলা প্রশাসনের আয়োজনে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ ও সালাম গ্রহণ শেষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রত্যেক নাগরিকের রাষ্ট্রীয় সেবা পাওয়ার অধিকার রয়েছে এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জনগণকে সেবা দিতে বাধ্য। দুর্গাপুরকে একটি দৃষ্টিনন্দন ও দেশের শ্রেষ্ঠ উপজেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে সমন্বিতভাবে টিমওয়ার্কের মাধ্যমে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, উপজেলার সীমান্ত এলাকা ও পৌরশহরের বিভিন্ন স্থানে মাদক ও কিশোর গ্যাংয়ের সমস্যা কঠোরভাবে মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপরতা বাড়াতে হবে। এছাড়া দুর্গাপুরে অনার্স কোর্স চালু, নারী শিক্ষার্থীদের জন্য নার্সিং কলেজ স্থাপন এবং খেলাধুলার পরিবেশ উন্নয়নে সংশ্লিষ্টদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।
দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “অতীতে কে কী করেছে তা আমি দেখবো না। এখন থেকে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। খাল, পুকুর ও জলাশয় পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যদি কাঙ্ক্ষিত সেবা দিতে না পারেন, তাহলে অন্যত্র বদলি হয়ে যেতে পারেন।”
তিনি আরও বলেন, “নির্বাচনের সময় জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছি—আমি কোনো দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতে দেবো না। আসুন, সবাই মিলে জনবান্ধব প্রশাসন গড়ে তুলি।”
আলোচনা শেষে দুর্গাপুর পৌর মিলনায়তনে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানার সভাপতিত্বে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পৃথক সভায় জনবান্ধব সেবার মানসিকতা গড়ে তোলার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা, প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল হাসানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর