Banglarnetro
Dr. Neem Hakim

নেত্রকোণায় জেলা ইমাম সম্মেলনে হাঁ ভোটের পক্ষে প্রচারণা


বাংলার নেত্র প্রকাশের সময় : জানুয়ারি ২১, ২০২৬, ৫:২৫ অপরাহ্ণ / ২৮৭
নেত্রকোণায় জেলা ইমাম সম্মেলনে হাঁ ভোটের পক্ষে প্রচারণা

বিশেষ প্রতিনিধি. নেত্রকোণায় গণভোটের পক্ষে প্রচারণা চালাতে ইমাম সম্মেলন করা হয়। সরকারের পাশাপাশি সমাজের সব স্টেকহোল্ডারদের উদ্বুদ্ধ করতে এই মতবিনিময় করা হয়।

বুধবার জেলা প্রশাসন ও ইসলামিক ফাইন্ডেশন আয়োজিত জেলা শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে গণভোট প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে মতবিনিময় সভা আয়োজন করে।

নেত্রকোণা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ শাহ আলমের সভাপতিত্বে ও উপ শিক্ষা কার্যক্রম এর কর্মকর্তা আবুল খায়ের মোহাম্মদ মুক্তাছিম বিল্লাহ এর সঞ্চালনায় ইমাম সম্মেলনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মাদ তোফায়েল হোসেন, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আল ফয়সালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান। আলেমগণের পক্ষে বক্তব্য রাখেন জামিয়া এ মিফতাহুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা আবুল কাশেম, এন আকন্দ কামিল মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল বাতেন, দুগিয়া আব্বাছিয়া এ উ ফাজিল মাদরাসার প্রিন্সিপাল আবুল ফাত্তাহ্ মোঃ মহিউদ্দিন।

সম্মেলনে বক্তারা, সকল প্রকার বৈষম্য দুরীকরণ, অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, অর্থ লুটপাট বন্ধ এবং ক্ষুধা ও নিরক্ষর মুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইমাম, মোয়াজ্জিন, আলেম উলামাগনকে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার প্রচারণা চালানো এবং ভোট দেয়ার আহবান জানান।

সভায় জেলা প্রশাসক মো: সাইফুর রহমান ও পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি/বেসরকারি সংস্থার কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই যোদ্ধা, এনজিও কর্মী ও গণমাধ্যম কর্মীবৃন্দ হ্যাঁ ভোটের প্রচার-প্রচারণা বিষয়ের ওপর চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিভিন্ন দিক তুলে ধরেন।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর