Banglarnetro
Dr. Neem Hakim

জাতীয় শিক্ষা সপ্তাহে কলমাকান্দায় আলাদা ক্যাটাগরিতে মা ও ছেলে শ্রেষ্ঠ


বাংলার নেত্র প্রকাশের সময় : জানুয়ারি ১৩, ২০২৬, ৫:৫৮ অপরাহ্ণ / ৯৯৬
জাতীয় শিক্ষা সপ্তাহে কলমাকান্দায় আলাদা ক্যাটাগরিতে মা ও ছেলে শ্রেষ্ঠ

প্রান্ত সাহা বিভাস. বিশেষ প্রতিনিধি

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আলাদা আলাদা ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন মা ও ছেলে। এই ব্যতিক্রমী সাফল্যে এলাকায় ব্যাপক আগ্রহ ও প্রশংসার সৃষ্টি হয়েছে।

কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পান্না সাহা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। অপরদিকে তার ছেলে, একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী পার্থিব রাজ বর্মন নজরুল সংগীত ও উচ্চাঙ্গ সংগীতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররাফ হোসাইন।

শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ায় অনুভূতি প্রকাশ করে পান্না সাহা বলেন, “এই অর্জন আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠনে ভবিষ্যতেও আন্তরিকভাবে কাজ করে যেতে চাই।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররাফ হোসাইন বলেন,“মা ও ছেলে একসঙ্গে জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠত্ব অর্জন করা আমাদের বিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। এটি শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে শিক্ষকদের ভূমিকার একটি উজ্জ্বল উদাহরণ।”

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর