Banglarnetro
Dr. Neem Hakim

কলমাকান্দায় একই প্রতিষ্ঠানের ১৯ জন শ্রেষ্ঠ নির্বাচিত


বাংলার নেত্র প্রকাশের সময় : জানুয়ারি ১৩, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ / ৪৫৯
কলমাকান্দায় একই প্রতিষ্ঠানের ১৯ জন শ্রেষ্ঠ নির্বাচিত

প্রান্ত সাহা বিভাস. বিশেষ প্রতিনিধি

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিভিন্ন ক্যাটাগরিতে ব্যতিক্রমী সাফল্য অর্জন করেছে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় একক কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একসঙ্গে ১৯ জন শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় এলাকায় শিক্ষাঙ্গনে ব্যাপক আলোড়ন ও প্রশংসার সৃষ্টি হয়েছে। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নূরে আলম।
উপজেলা পর্যায়ে আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহের বিভিন্ন প্রতিযোগিতায় কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের যেসব শিক্ষার্থী শ্রেষ্ঠত্ব অর্জন করেন তারা হলেন, হামদে শ্রেষ্ঠ হন আফফিয়া তাসনিম ইশা, নাতে মালিহা বিথি, বাংলা রচনায় নাবিহুল ইসলাম, বিতর্কে অমি, রবীন্দ্র সংগীতে অনুরাধা সাহা ও ‘খ’ আজিজুল ইসলাম, দেশাত্মবোধক গানে তানজিনা সুলতানা জীম, নজরুল সংগীতে পার্থির রাজ বর্মন, খ-বিভাগে তানজিনা সুলতানা, উচ্চাঙ্গ সংগীতে পার্থির রাজ বর্মন, খ-বিভাগে জয়িতা সরকার তোড়া, লোকসংগীতে তানজিনা সুলতানা জীম, উপস্থিত বক্তৃতায় নাবিহুল ইসলাম রাফিদ এবং খ-বিভাগে সৌমিত্র ঘোষ, শ্রেষ্ঠ শিক্ষার্থী আবরার রাফি।
শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিষ্ঠানটিও গুরুত্বপূর্ণ কয়েকটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়। একই সঙ্গে শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হন তাফসীরুল কবীর তাজ, শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত হয় শিখা অর্ণিবান এবং শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হন পান্না সাহা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নূরে আলম বলেন, “জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতাগুলো সম্পূর্ণ স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে আয়োজন করা হয়েছে। একটি প্রতিষ্ঠান থেকে একসঙ্গে ১৯ জন শ্রেষ্ঠ নির্বাচিত হওয়া নিঃসন্দেহে ব্যতিক্রমী ও প্রশংসনীয়। এটি উপজেলার শিক্ষার মানের ইতিবাচক দিকটি তুলে ধরে।”
কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররাফ হোসাইন বলেন, “এই সাফল্য আমাদের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। শিক্ষার্থীদের মেধা বিকাশে আমরা সবসময় সহশিক্ষা কার্যক্রমে গুরুত্ব দিই। জাতীয় শিক্ষা সপ্তাহে একসঙ্গে এতগুলো ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন আমাদের আরও দায়িত্বশীল করে তুলেছে।”

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর