
নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী চিকিৎসক মো. আনোয়ারুল হকের মা ও সদর উপজেলার আতকাপাড়া গ্রামের বাসিন্দা প্রয়াত স্কুলশিক্ষক মো. আবদুল হামিদের স্ত্রী নূরজাহান বেগম (৮৫) গতকাল শনিবার ভোরে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি চার ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বিকেলে গ্রামের এম এ হামিদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সাবেক স্বরাস্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালীতাঁর মৃত্যুতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। স্টাফ রিপোর্টার, এ.টি.এম আজাদ পিন্টু
আপনার মতামত লিখুন :