
বিশেষ প্রতিনিধি. প্রায় দেড় যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে নেত্রকোণা বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে। ঢাকায় নেতাকে স্বাগত জানাতে জেলা বিএনপির ৫০ হাজার নেতা-কর্মী প্রস্তুতি নিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার তারেক রহমান দেশে প্রত্যাবর্তান করবেন। তাকে স্বাগত জানাতে সারাদেশ থেকে লাখ লাখ নেতা-কর্মী ও সমর্থক ঢাকায় সমবেত হবেন। এরই মধ্যে জেলা থেকে নেতা-কর্মীর ঢাকায় যাওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এতে নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির সভাপতি নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী চিকিৎসক মো. আনোয়ারুল হক এবং সাধারণ সম্পাদক নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম হিলালী। ইতিমধ্যে জেলার বিভিন্ন স্থানে নেতার আগম উপলক্ষে আনন্দ মিছিলসহ প্রস্তুতি সভা করে নেতা-কর্মীদের দিকর্দেশনা দেন তারা। সর্বশেষ গতকাল সোমবার রাতে অনলাইন প্লাটফর্মে সভা করা হয়। এতে ১০টি উপজেলা, পাঁচটি পৌরসভা ছাড়াও ৮৬টি ইউনিয়নের দলীয় সভাপতি ও সাধারণ সম্পাককে দিক নির্দেশনা দেয়া হয়।
জেলা বিএনপির সভাপতি ডাক্তার মো. আনোয়ারুল হক বলেন, ‘২৫ ডিসেম্বর একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। ওই দিনে আমাদের দীর্ঘ দিসেনর অপেক্ষার অবসান ঘটবে। নেতাকে স্বাগত জানাতে বিএনপির পক্ষ থেকেই প্রায় ৫০ হাজার নেতা-কর্মী ঢাকায় নেওয়ার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ জন্য বাস, মাইক্রোসহ বিভিন্ন যানবাহন ভাড়া নেওয়া হয়েছে। এ ছাড়া দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সমর্থকও ঢাকায় যেতে আগ্রহী। তবে যানবাহন সংকটের কারণে অনেকেই আগেভাগেই রাজধানীতে রওনা হয়েছেন।’
আপনার মতামত লিখুন :