
নিজস্ব প্রতিবেদক
দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এর ময়মনসিংহ-০১ অঞ্চলের উদ্যোগে দক্ষতা উন্নয়ন বিষয়ক ত্রৈ-মাসিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয় শুক্রবার (১৯ ডিসেম্বর) ময়মনসিংহ জোন অফিসে।
কর্মশালায় ময়মনসিংহ-০১ অঞ্চলের আওতাধীন সকল শাখা ব্যবস্থাপক, সহকারী শাখা ব্যবস্থাপক ও মাঠ পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। কর্মশালায় মাঠ পর্যায়ে কার্যক্রমের মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং সেবার গুণগত মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালার উদ্বোধন করেন ডিএসকের সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম। এ সময় তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের দক্ষতা বৃদ্ধি পেলে প্রান্তিক জনগোষ্ঠীর সেবার মান আরও উন্নত হবে।
কর্মশালার সার্বিক পরিচালনায় ছিলেন ডিএসকের ময়মনসিংহ-০১ অঞ্চলের এরিয়া কর্মকর্তা আবুল ওয়াদুদ ভূইয়া। আয়োজকরা জানান, কর্মশালাটি শনিবার পর্যন্ত চলবে।
আপনার মতামত লিখুন :