Banglarnetro
Dr. Neem Hakim

দুর্গাপুরে কারিতাসের আয়োজনে মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত


বাংলার নেত্র প্রকাশের সময় : ডিসেম্বর ১৮, ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ণ / ৭৮
দুর্গাপুরে কারিতাসের আয়োজনে মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত

 

দিলোয়ার হোসেন তালুকদার

প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন এবং সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের এসডিডিবি প্রকল্পের উদ্যোগে দুর্গাপুরে একটি মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (তারিখ উল্লেখযোগ্য) নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর হলরুমে আয়োজিত এই ক্যাম্পেইনে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, এনজিও প্রতিনিধি, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তি এবং ডিসি কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মাসুল তালুকদার। প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তিদের সমাজকল্যাণ ক্লাব দুর্গাপুরের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এবং কারিতাসের এসডিডিবি প্রকল্পের এনিমেটর সারেন তজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের জুনিয়র প্রোগ্রাম অফিসার এলটুস নকরেক, এনজিও সমন্বয় পরিষদের সভাপতি রুপন কুমার সরকারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

 

আলোচনায় বক্তারা বলেন, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। তারা স্থানীয় পর্যায়ে গঠিত প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তিদের ক্লাবগুলোর দ্রুত রেজিস্ট্রেশনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। বক্তারা আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের বোঝা হিসেবে না দেখে তাদের দক্ষতা ও সক্ষমতা অনুযায়ী জনসম্পদে পরিণত করতে হবে।

 

মিডিয়া ক্যাম্পেইনের মাধ্যমে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সুযোগ-সুবিধা ও সমাজে তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার বিষয়ে গণমাধ্যমের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর