Banglarnetro
Dr. Neem Hakim

কটিয়াদীতে সহকারী ব্রাঞ্চ ম্যানেজারদের নিয়ে আশা’র বার্ষিক সমন্বয় সভা


বাংলার নেত্র প্রকাশের সময় : ডিসেম্বর ৮, ২০২৫, ২:৩৮ অপরাহ্ণ / ৬২৪
কটিয়াদীতে সহকারী ব্রাঞ্চ ম্যানেজারদের নিয়ে আশা’র বার্ষিক সমন্বয় সভা

বিশেষ প্রতিনিধি

বেসরকারি উন্নয়ন সংস্থা আশা-র উদ্যোগে কিশোরগঞ্জ (কটিয়াদী) বিভাজিত জেলার সকল সহকারী ব্রাঞ্চ ম্যানেজারদের নিয়ে বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কটিয়াদী উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. কবির হোসেন জমাদ্দার। এতে প্রধান অতিথি ছিলেন এম আনসারুল করিম, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (প্রোগ্রাম)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডিশনাল ডিভিশন ম্যানেজার সমীরণ চন্দ্র রায়।
প্রধান অতিথির বক্তব্যে এম আনসারুল করিম বলেন, কিশোরগঞ্জ জেলায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তরুণ প্রজন্মকে সহজ শর্তে বড় ঋণের আওতায় আনতে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে সংস্থার বিভিন্ন সামাজিক কার্যক্রমের সুবিধা যেন প্রকৃত উপকারভোগীরা পান তা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।

সভায় ৫ জন আঞ্চলিক ব্যবস্থাপক ও ২৩ জন সহকারী ব্রাঞ্চ ম্যানেজার উপস্থিত ছিলেন।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর