Banglarnetro
Dr. Neem Hakim

দুর্গাপুরে ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত


বাংলার নেত্র প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২৫, ৯:২৯ পূর্বাহ্ণ / ২১৯
দুর্গাপুরে ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

দিলোয়ার হোসেন তালুকদার

দীর্ঘদিন অবহেলিত মাদরাসা শিক্ষার ভিত্তি ইবতেদায়ি শিক্ষার মানোন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। বহুদিনের দাবি-দাওয়া সত্ত্বেও পূর্ববর্তী সরকারের সময়ে যেসব সমস্যা অমীমাংসিত ছিল, নতুন উদ্যোগে সেসব সমস্যা সমাধানের প্রক্রিয়া এগিয়ে চলেছে। এর অংশ হিসেবে নেত্রকোনার দুর্গাপুরে ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা আয়োজন করা হয়।

 

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতি দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি মো. সাইদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান।

 

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান, অধ্যক্ষ আব্দুর রহমান, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতি নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. এমদাদুল হক, শিক্ষক মোহাম্মদ আলী ও মো. নিজাম উদ্দিন।

 

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ইবতেদায়ি মাদরাসাগুলোর একটি বড় অংশ বর্তমানে বন্ধ হওয়ার মুখে। এগুলো টিকিয়ে রাখতে না পারলে সমাজ থেকে নৈতিক শিক্ষা হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেশের বহু উচ্চপদস্থ কর্মকর্তা আজও মাদরাসায় শিক্ষাগ্রহণের ভিত্তির ওপর দাঁড়িয়ে আছেন। বক্তারা আরও জানান, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো ধাপে ধাপে এমপিওভুক্ত করার কাজ চলমান রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতসহ অন্যান্য বিষয়গুলো সমাধানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

 

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর