Banglarnetro
Dr. Neem Hakim

মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও চোরাকারবারিদের নির্মূলের দাবিতে দুর্গাপুরে মানববন্ধন


বাংলার নেত্র প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২৫, ১:০২ অপরাহ্ণ / ২৬০
মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও চোরাকারবারিদের নির্মূলের দাবিতে দুর্গাপুরে মানববন্ধন

দুর্গাপুর প্রতিনিধি.

মাদক ব্যবসায়ী,মাদকসেবী ও চোরাকারবারিদের নির্মূলে তাদের গ্রেফতার ও বিচারের দাবিতে নেত্রকোণার দুর্গাপুর উপোজেলায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ২নং দুর্গাপুর ইউনিয়ন শাখা এই আয়োজন করে। এতে স্বেচ্ছাসেবক দলের অন্যান্য ইউনিট সংহতি প্রকাশ করে। এই আয়োজনে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মির্জা নজরুলের সঞ্চালনায় ফান্দা বাজার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে দলের নেতৃবৃন্দ বলেন, মাদক একটি ভয়ঙ্কর ব্যধি। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে সীমান্ত এলাকা দিয়ে মাদক দুর্গাপুরে ঢুকছে এবং এলাকার যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদকের ভয়াবহ থাবা থেকে যুবসমাজ ও দেশকে রক্ষার জন্য বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশে তারা কাজ করছেন বলে জানান।

এই মানববন্ধনে দলের নেতৃবৃন্দ অঙ্গীকার করেন মাদক থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে একটি দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক নির্মূলে বিএনপির এই সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর