Banglarnetro
Dr. Neem Hakim

নেত্রকোনায় সাংবাদিক পিয়াসের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন 


বাংলার নেত্র প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১:১৭ অপরাহ্ণ / ৩০৪
নেত্রকোনায় সাংবাদিক পিয়াসের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন 
বিশেষ প্রতিনিধি. ‎দস্যুতার প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিক পিয়াস আহমদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন হয়েছে। ‎পিয়াস আহমদ দৈনিক বাংলাদেশ বুলেটিন এবং দৈনিক আলোকিত সকাল পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত ১৩ জুলাই স্থানীয় একটি নিউজ পোর্টালে ‎দস্যুতার প্রতিবেদন প্রকাশ করায় গত ৪ সেপ্টেম্বর রাত ৮টায় জেলা সদরের তিয়শ্রী বাজারে সাংবাদিক পিয়াস আহমদের ওপর হামলা করে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় নেত্রকোনা মডেল থানায় গতকাল শুক্রবার রাতে ৫ জনের নামোল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়।
শনিবার দুপুরে সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে জেলা প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন কর্সসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী, সাংবাদিক শামীম আহমেদ,ভুক্তভোগী সাংবাদিক পিয়াস আহমেদ, সাংবাদিক আসাদুজ্জামান তালুকদার প্রমুখ।
‎‎মানববন্ধনে বক্তারা, সাংবাদিক পিয়াস আহমদের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, সাংবাদিকের উপর হামলা মানে গণমাধ্যমের উপর হামলা। এমন ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। বক্তারা আরও বলেন সাংবাদিক পিয়াস আহমদ ও তার পরিবারের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক সাংবাদিকতার স্বাধীনতা রক্ষা করতে হবে সংবাদমাধ্যমের উপর যেকোনো হামলা প্রতিহত করতে রাষ্ট্রকে কঠোর ব্যবস্থা নিতে হবে।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর