Banglarnetro
Dr. Neem Hakim

নেত্রকোণাস্থ পূর্বধলা সমিতি গঠিত 


বাংলার নেত্র প্রকাশের সময় : আগস্ট ২৯, ২০২৫, ১০:৩৭ অপরাহ্ণ / ৭৮০
নেত্রকোণাস্থ পূর্বধলা সমিতি গঠিত 

বিশেষ প্রতিনিধি. নেত্রকোণাস্থ পূর্বধলা সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।  শুক্রবার সন্ধায়  জেলা শহরের মোক্তারপাড়ায় অবস্থিত বাংলার নেত্র অফিসে এ আহবায়ক কমিটি গঠন করা হয়।

শুক্রবার ৮ সদস্য বিশিষ্ট কমিটিতে লেখক ও গবেষক আলী আহাম্মদ খান আইয়্যুবকে আহবায়ক ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার আমিনুল ইসলাম মনিকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, আবু আব্বাছ কলেজের সহকারী অধ্যাপক মোঃজিয়াউল ইসলাম, হেনা ইসলাম কলেজের প্রভাষক এএম আরিফ মহিউদ্দিন খান ও প্রভাষক আনিসুর রহমান খান, নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শহিদুল ইসলাম শাহীন , আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আল মামুন, আল নূর ইসলামী একাডেমির পরিচালক মোঃ আতিকুর রহমান প্রমূখ।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোণা সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক অলিউল্লাহ, যমুনা টিভির স্টাফ করেসপন্ডেন্ট কামাল হোসাইন, প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, ডিবিসি টেলিভিশনের সাংবাদিক রকিবুল ইসলাম লিমনসহ অন্যরা।

পরে আগামী ১২ সেপ্টেম্বর রোজ শুক্রবার সন্ধায় সাধারন সভার আহবান করে সভার সমাপ্তি হয় ।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর