Banglarnetro
Dr. Neem Hakim

১১ বছর পর সদর উপজেলা বিএনপির সম্মেলন: সভাপতি মজিবুর,সম্পাদক সেন্টু


বাংলার নেত্র প্রকাশের সময় : আগস্ট ১১, ২০২৫, ১০:৩৮ অপরাহ্ণ / ২৭৫
১১ বছর পর সদর উপজেলা বিএনপির সম্মেলন: সভাপতি মজিবুর,সম্পাদক সেন্টু

বিশেষ প্রতিনিধি: দীর্ঘ ১১ বছর পর নেত্রকোনা সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। আজ সোমবার দুপুরে শহরের মোক্তারপাড়া এলাকায় জেলা পাবলিক হলে অনুষ্ঠিত সম্মেলনে কাউন্সিলরদের সরাসরি ভোটে মো. মজিবুর রহমান খান সভাপতি ও তাজউদ্দিন ফারাস সেন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 

দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১৪ সালে সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে মো. মজিবুর রহমান খানকে সভাপতি ও মো. তাজেজুল ইসলাম ফারাস সুজাতকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর ২০১৯ সালের আগস্ট আহ্বায়ক কমিটির মাধ্যমে উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম চলে। আজ সম্মেলনের সভাপতি পদে আনারস প্রতীকে মো. মজিবুর রহমান খান এবং চেয়ার প্রতীকে মো. তাজেজুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন। আর সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতীকে তাজউদ্দিন ফারাস সেন্টু এবং ঘোড়া প্রতীকে মো. আবদুর রাজ্জাক প্রতিদ্বন্দ্বিতা করেন। পরে বিকেলে দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৪২৪ ভোট পেয়ে মুজিবুর রহমান সভাপতি নির্বাচিত হন। আর ৪৭৮ ভোট পেয়ে তাজউদ্দিন ফারাস সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর আগে দুপুর ১২টার দিকে জেলা বিএনপির আহ্বায়ক চিকিৎসক মো. আনোয়ারুল হক সম্মেলনের উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেছ আলী। প্রধান বক্তা হিসেবে ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।

 

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মুজিবুর রহমান খানের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দলের কার্যনির্বাহী কমিটির সহধর্ম বিষয়ক সম্পাদক আবদুল বারী, নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্যসচিব মো. রফিকুল ইসলাম হিলালী, নির্বাহী সদস্য মো. খোরশেদ মিয়া, আরিফা জেসমিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মাহফুজুল হক, বজলুর রহমান পাঠান, সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার প্রমুখ।

লিড নিউজ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর