Banglarnetro
Dr. Neem Hakim

নেত্রকোণায় গণঅভ্যুত্থান দিবসে গণঅধিকার পরিষদের বিজয় মিছিল


বাংলার নেত্র প্রকাশের সময় : আগস্ট ৬, ২০২৫, ৯:২৮ অপরাহ্ণ / ৫৮২
নেত্রকোণায় গণঅভ্যুত্থান দিবসে গণঅধিকার পরিষদের বিজয় মিছিল

বিশেষ প্রতিনিধি. গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে গণঅধিকার পরিষদ নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে বিজয় মিছিল কর্মসূচি পালন করা হয়। সদর উপজেলা মাঠ থেকে জেলা প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

উক্ত সমাবেশে বক্তব্য দেন গণঅধিকার পরিষদ জেলা শাখার আহ্বায়ক ফেরদৌস আহমেদ, সদস্য সচিব তারিক জামিল ফয়েজী,সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুল কাদির।

এতে আরোও বক্তব্য রাখেন, ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি আমির হামজা,সাধারণ সম্পাদক আদনান হুসাইন বাকির, অর্থ সম্পাদক মারুফ হুসেন হৃদয়, দপ্তর সম্পাদক আরিফুজ্জামান আরিফ সহ সিনিয়র নেতৃবৃন্দ।তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অর্জন কোনো একটি দলের অর্জন নয়,জুলাই সনদে ২০১৮ এর কোটা আন্দোলনের ইতিহাস উল্লেখিত না হলে গণঅধিকার পরিষদ মেনে নেবে না,কারণ ২০১৮ এর নেতৃত্বের হাত ধরেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছে।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর