
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার মোহনগঞ্জে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান উপলক্ষ্যে ‘সেবা মেলা ও লাখো কণ্ঠে শপথ পাঠ’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় এবং উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জুলাই পুনর্জাগরণে দেশ গঠনের অঙ্গীকারে লাখো কণ্ঠে শপথ বাক্য পাঠ করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত জুলাই পুনর্জাগরণের স্মৃতিচারণ করে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহনগঞ্জ উপজেলা বিএনপির নব-নির্বাচিত সভাপতি সেলিম কার্নায়েণ, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুর রহিম মিয়া, মেডিকেল অফিসার ডা. পুলক রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হক, মোহনগঞ্জ সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যাপক আলতাবুর রহমান, মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এস এম সারোয়ার খোকন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চয়ন, উপজেলা ছাত্রদলের সভাপতি জামিউল ইসলাম রাকিব, পৌর ছাত্রদলের আহবায়ক নাজমুস সাদী চৌধুরী অপু প্রমুখ।
পরে অনুষ্ঠান শেষে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ৮ জন প্রতিবন্ধীর মাঝে ৮টি হুইল চেয়ার বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :