Banglarnetro
Dr. Neem Hakim

নেত্রকোণায় ছাত্রদলের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণসভা 


বাংলার নেত্র প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ণ / ৭১৮
নেত্রকোণায় ছাত্রদলের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণসভা 

বিশেষ প্রতিনিধি. ১৬ জুলাই আবু সাঈদ এবং ওয়াসিম আকরাম সহ জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জেলা ছাত্রদলের আয়োজনে বুধবার দুপুরে নেত্রকোনায় স্মরণসভা অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রদল সভাপতি অনিক মাহবুব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীমের সঞ্চালনায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডাঃ মো: আনোয়ারুল হক। বিশেষ অতিথিছিলেন ড. রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও সদর উপজেলা বিএনপির সদস্য সচিব তাজুল ইসলাম ফারাস সুজাত, যুগ্ন আহবায়ক বজলুর রহমান খান পাঠান, যুগ্ন আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলার স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না। 

এ সময় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ মোকছেদুল আলম রাজীব, যুগ্ন সাধারণ সম্পাদক আরাফাত বাবু,যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক এস এম সোহাগ, দপ্তর সম্পাদক প্রান্ত পাঠান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গোলাম রাব্বি, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোস্তাকিম বিল্লাহ। এসময় বক্তারা বলেন, আওয়ামীলীগ ১৭ বছরে বিএনপিকে কিছুই করতে পারেনি। ভাঙতে পারেনি। কিছু বাচ্চাদের দল বিএনপির কিছুই করতে পারবে না। সভায় জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর