Banglarnetro
Dr. Neem Hakim

ধর্মপাশায় ছয় দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি 


বাংলার নেত্র প্রকাশের সময় : জুন ২৪, ২০২৫, ১০:২২ অপরাহ্ণ / ১০০৭
ধর্মপাশায় ছয় দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি 

মোঃ সাজেদুল হক রনি, ধর্মপাশা প্রতিনিধি . ১৪তম গ্রেড ও ‘টেকনিক্যাল’পদমর্যাদা দেওয়াসহ ছয় দাবিতে ধর্মপাশায় অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ২ঘন্টাব্যাপী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েনের ব্যানারে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি মোঃ জহুরুল আলম, সাধারণ সম্পাদক মোঃ আঃ কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান, মহিলা বিষয়ক সম্পাদিকা নুসরাত জাহান শিল্পী, ও সম্মানিত সদস্য সৈয়দ মাহমুদ আলম খোকন প্রমুখ।

তাদের ৬দফা দাবির মধ্যে রয়েছে- পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা, সব স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা, ইন-সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়া ও বেতন স্কেল পুনর্নির্ধারণের সময় প্রাপ্ত টাইম স্কেল বা উচ্চতর স্কেল সংযুক্ত করা।

অবস্থান কর্মসূচিতে স্বাস্থ্য সহকারীরা বলেন, অপ্রতুল সুযোগ-সুবিধা ও সীমিত জনবল নিয়েও প্রত্যন্ত অঞ্চলে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। প্রান্তিক জনগোষ্ঠীর রোগ প্রতিরোধে কাজ করি। এছাড়াও রোগ থেকে মুক্তির উপায়, নতুন রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানো এবং পরামর্শ দিয়ে থাকি। কিন্তু বেতন কাঠামোয় রয়েছে চরম বৈষম্য। তাই আমাদের স্বাস্থ্য সহকারীদের দাবি মেনে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তারা।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর