Banglarnetro
Dr. Neem Hakim

নেত্রকোনায় সরকারি কর্মকর্তাদের নিয়ে যুব ও নাগরিক প্লাটফর্মের সভা


বাংলার নেত্র প্রকাশের সময় : জুন ২০, ২০২৫, ৩:৫৮ অপরাহ্ণ / ১৫৭
নেত্রকোনায় সরকারি কর্মকর্তাদের নিয়ে যুব ও নাগরিক প্লাটফর্মের সভা
বিশেষ প্রতিনিধি. নেত্রকোনায় সরকারি কর্মকর্তা এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে যুব ফোরাম ও জেলা নাগরিক প্লাটফর্মের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আস্থা প্রকল্পের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামানের সভাপতিত্বে ও আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারি সাবিনা ইয়াসমিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফারজানা পারভীন, স্বাবলম্বী’র নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল,জেলা নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক হারাধন সাহা,জেলা উদীচী’র সভাপতি মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো: মোজাম্মেল হক,এডভোকেট পুরবী কুণ্ড, কলমাকান্দা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আশরাফুল ইসলাম, সদর উপজেলা যুব আন্দোন কর্মকর্তা গাজী মোবারক হোসেন,সাংবাদিক কামাল হোসাইন, আলপনা বেগম,পল্লব চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা প্রান্তিক যুব, নারী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর ক্ষমতায়নের মাধ্যমে সহনশীল ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশে মানবাধিকার এবং নাগরিক অধিকার সমুন্নত রাখতে যুবকদের প্রতি আহবান জানান। স্থানীয় পর্যায়ে যুবদের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ বৃদ্ধির জন্য আহ্বান জানান।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর