Banglarnetro
Dr. Neem Hakim

কলমাকান্দায় বিলুপ্ত প্রাণী তক্ষকসহ ৯ জন আটক, মাইক্রোবাস জব্দ


বাংলার নেত্র প্রকাশের সময় : জুন ১৫, ২০২৫, ৪:৩৫ অপরাহ্ণ / ১৯০
কলমাকান্দায় বিলুপ্ত প্রাণী তক্ষকসহ ৯ জন আটক, মাইক্রোবাস জব্দ
কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পাচারের সময় একটি তক্ষকসহ নয় জনকে আটক করেছে থানা পুলিশ। পাচার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে। এ ঘটনায় ১২ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
রবিবার (১৫ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দার সদর ইউনিয়নে চিনাহালা-বরুয়াকোনা সড়কের চিনাহালা ব্রীজ এলাকােয় চেক পোষ্ট স্থাপন করে পুলিশ। এ সময় একটি মাইক্রোবাসটি থামিয়ে তল্লাশিকালেগাড়ির ভেতর থেকে একটি তক্ষক উদ্ধার এবং মাইক্রোবাসে থাকা নয়জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নরসিংদী সদরের জেলখানা মোড় এলাকার মৃত জাকির হোসেনের ছেলে মোঃ শফিকুল ইসলাম (৫০), একই জেলার নাগরিকান্দি গ্রামের আব্দুল কাদিরের ছেলে তানভীর হাসান (২৫), শিবপুর থানার দারোগাবাড়ি এলাকার মো. শহীদ মিয়ার ছেলে মোঃ শাকিল মিয়া (২৭), বাশাইল গ্রামের শওকত আলীর ছেলে এসএম শিবলুর রহমান (৪৪), উত্তর সাটিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আছমত আলী (৪৫), মনোহর্দী থানার একদুয়ারী গ্রামের নূরুল হকের ছেলে আব্দুল আজিজ (৬০), বামনপাড়া গ্রামের জাহাঙ্গীরপুর আলমের ছেলে ফয়সাল (২৭), মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার যাত্রাপুর গ্রামের মৃত জাফর আলীর ছেলে নুরুল ইসলাম (৪৩), বরিশাল জেলার মোলাসী থানার দশসন্তোপুর গ্রামের মৃত হাশেম শরীফের ছেলে আব্দুল জলিল (৬৩), নেত্রকোনার কলমাকান্দা থানার লেঙ্গুরা গ্রামের আলম মিয়া, খালেক মিয়া ও সুমন মিয়া।
আটকের সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ লুৎফর রহমান জানান, আটকদের বিরুদ্ধে ৬(১)/৩৪(খ) বন্য প্রাণী (সংরক্ষন ও নিরাপত্তা) আইন, ২০১২ ধারার মামলা করা হয়েছে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী এ এলাকায় তক্ষকসহ বিভিন্ন বন্যপ্রাণী পাচারের অভিযোগ রয়েছে। তক্ষক পাচারের সঙ্গে আন্তর্জাতিক পাচারচক্র জড়িত থাকার আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।

স্পট লাইট বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর