Banglarnetro
Dr. Neem Hakim

জাতীয় পর্যায়ে উপস্থিত বক্তৃতায় গৌরবময় সাফল্য আরওয়া ফাইরুজের


বাংলার নেত্র প্রকাশের সময় : জুন ৩, ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ণ / ১১৭
জাতীয় পর্যায়ে উপস্থিত বক্তৃতায় গৌরবময় সাফল্য আরওয়া ফাইরুজের

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আরওয়া ফাইরুজ জাতীয় পর্যায়ে উপস্থিত বক্তৃতায় গৌরবময় সাফল্য অর্জন করেছে।
সে প্রাথমিক শিক্ষা পদক-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত জাতীয় পর্যায়ের উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তৃতীয় স্থান অর্জন করে।
রবিবার (১ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আতিকুর রহমান আরওয়া ফাইরুজের হাতে পুরস্কার তুলে দেন। এতে বর্তমান সরকারের শিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আরওয়া ফাইরুজ জানায়, সে এর আগে ২০২২ সালে জেলা পর্যায়ের কেরাত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে। এছাড়াও ২০২৫ সালে শিক্ষা পদক প্রতিযোগিতার ইংরেজি কুইজ বিভাগে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করে।
আরওয়া ফাইরুজের বাবা শাহজাহান আলম বিপ্লব কাজিয়াটি পালেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং মা নুরুন্নাহার বেগম দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তারা সন্তানের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আজকের এই অর্জন শুধু তাদের সন্তানের নয়, আরওয়ার শিক্ষক, বিদ্যালয় এবং সমাজের সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল। তারা সকলের প্রতি কৃতজ্ঞ এবং আরওয়ার ভবিষ্যতের সমৃদ্ধি কামনা করে সকলের কাছে তারা দোয়া কামনা করেন।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর