Banglarnetro
Dr. Neem Hakim

মোহনগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


বাংলার নেত্র প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৫, ৪:২৪ অপরাহ্ণ / ৩৮৩
মোহনগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি 

নেত্রকোনার মোহনগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে উপজেলার সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এস এম সারোয়ার খোকন প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস শাকুর সাদী, মাঘান-সিয়াধার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
সভায় বক্তারা পৌরশহরের যানজট নিরসন, মাদক পরিস্থিতি, চুরি ও সামগ্রিক অপরাধ নিয়ন্ত্রণ বিষয়ে ব্যপক আলোচনা পর্যালোচনা করেন।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর