Banglarnetro
Dr. Neem Hakim

মোহনগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত


বাংলার নেত্র প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৫, ৭:৩২ অপরাহ্ণ / ৩৬১
মোহনগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:

“দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার মোহনগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় এ উপলক্ষ্যে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম মিয়া, মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ, প্রেসক্লাবের সভাপতি এস এম সারোয়ার খোকন প্রমুখ।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর