Banglarnetro
Dr. Neem Hakim

কলমাকান্দায় আইনশৃঙ্খলা নিয়ে বিভাগীয় কমিশনারের মতবিনিময়


বাংলার নেত্র প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২৫, ৪:৪০ অপরাহ্ণ / ৩৭২
কলমাকান্দায় আইনশৃঙ্খলা নিয়ে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় সার্বিক উন্নয়ন কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা হয়েছে। রোববার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে প্রশাসন এ সভার আয়োজন করে।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বলেন, উন্নয়নকে টেকসই করতে আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি। স্থানীয় জনগণের সহযোগিতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। তিনি মাঠ প্রশাসনকে আরও দায়িত্বশীল হয়ে কাজ করার নির্দেশ দেন।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর