Banglarnetro
Dr. Neem Hakim

নেত্রকোণায় হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড


বাংলার নেত্র প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২৫, ৫:০৪ অপরাহ্ণ / ৩৫২
নেত্রকোণায় হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড

বিশেষ প্রতিনিধি. নেত্রকোণায় আবদুস সোবাহানকে (৫০) হত্যা মামলার প্রায় ছয় বছর পর এমদাদ হোসেনকে (৫২) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর আসামি আবুল হাসেম ওরফে আবুনিকে (৪৮) যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। আজ বুধবার বিকেলে নেত্রকোণা জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এই রায় দেন।

নিহত আবদুস সোবাহান নেত্রকোণা সদর উপজেলার উত্তর বিলচুলঙ্গী (চন্দাপতিখিলা) গ্রামের বাসিন্দা ছিলেন। আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এমদাদ হোসেন এবং যাবজ্জীবনপ্রাপ্ত আবুল হাসেম একই গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা ও আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২০১৯ সালের ৬ জুলাই রাত ১১টার দিকে আবুল হাসেমকে তার চাচাতো ভাই রাসেল মিয়া মুঠোফোনে বাড়ি থেকে ডেকে নেন। পরে ওই দিন রাতে গ্রামের সামনে একটি খেতে তাকে হত্যা করে লাশ মাটিচাপা দেয়া হয়। পরদিন দুপুরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা ওই স্থানে সোবাহানের ব্যবহৃত গামছা পড়ে থাকতে দেখে মাটি খুঁড়ে লাশ দেখতে পায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনার দুদিন পর নিহতের বড় স্ত্রী শিউলী আক্তার বাদী হয়ে হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে বুধবার বিকেলে বিচারক এই রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা পিপি মো. আবুল হাসেম মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী ছিলেন মো. মজিবুর রহমান খান তালুকদার।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

লিড নিউজ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর