Banglarnetro
Dr. Neem Hakim

কেন্দুয়ায় সাবেক পৌর মেয়রসহ আ.লীগ নেতা গ্রেফতার


বাংলার নেত্র প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২৫, ৫:০৯ অপরাহ্ণ / ৩৩৫
কেন্দুয়ায় সাবেক পৌর মেয়রসহ আ.লীগ নেতা গ্রেফতার

কেন্দুয়া প্রতিনিধি. নেত্রকোণার কেন্দুয়ার সাবেক পৌর মেয়রসহ এক আ.লীগ নেতাকে বুধবার গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার কেন্দুয়া পৌরসভার সাবেক মেয়ার ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুল হক ভাঁইয়া এবং কেন্দুয়া উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপুল।
পুলিশ জানায়, গত ৫ আগস্টে অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে ভীতি-সন্ত্রাস সৃষ্টির লক্ষ্যে সিএনজি ও গাড়ী ভাঙচুরসহ অগ্নি সংযোগ করে অন্তর্ঘাতমূলক ঘটনা ঘটানো এবং যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে দুজনকে গ্রেফতার করে জেলা আদালতে প্রেরণ করা হয়।
মামলার বাদী হলেন- নেত্রকোণা সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের অরঙ্গবাদ (বড় কাইলাটী) গ্রামের মৃত রজমান আলীর ছেলে আব্দুল আজিজ (৫৬)।
এর আগে গত মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে তাদেরকে নেত্রকোনা পৌরশহরের মদন বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. ইকবাল হোসেনসহ ডিবি সদস্যরা।

এসব তথ্য নিশ্চিত করে মো. ইকবাল হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কেন্দুয়ার সাবেক পৌর মেয়র আসাদুল হক ভাঁইয়া এবং একই উপজেলার আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপুলকে গ্রেফতার করা হয়। আসামীদেরকে আজ বুধবার বিস্ফোরক মামলার আসামি হিসেবে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর