Banglarnetro
Dr. Neem Hakim

কলমাকান্দায় ঝুলন্ত নারীর লাশ উদ্ধার


বাংলার নেত্র প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২৫, ২:৫০ অপরাহ্ণ / ২৭৬
কলমাকান্দায় ঝুলন্ত নারীর লাশ উদ্ধার

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় ইতি দাস (৩০) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলা সদরের ব্রীজ সংলগ্ন এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে এই লাশ উদ্ধার করে পুলিশ। ইতি দাস কলমাকান্দা সদর ইউনিয়নের মন্তলা গ্রামের সুবল চন্দ্র দাসের স্ত্রী।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, বুধবার সকালে ইতি দাস শাক তুলার উদ্দেশ্যে ও তার স্বামী সুবল চন্দ্র দাস কাজের উদ্দেশ্যে একসাথে বাড়ি থেকে বের হন। কিছু সময় পর ব্রীজ সংলগ্ন এলাকার একটি পরিত্যক্ত টিনসেট ঘরের আঁড়ার সঙ্গে ইতি দাসের লাশ ঝুলতে দেখা যায়। খবর পেয়ে ইতি দাসের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান পুলিশ।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ধারণা করা যাচ্ছে ঘটনাটি আত্মহত্যা। তবে কী কারণে ওই নারী আত্মহত্যার পথ বেছে নিল, তা জানা যায়নি।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর