Banglarnetro
Dr. Neem Hakim

দুর্গাপুরে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণ


বাংলার নেত্র প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০২৫, ৬:১০ অপরাহ্ণ / ৩০৯
দুর্গাপুরে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার দুর্গাপুরে এসএসসি ও সমমান পরীক্ষার্থীর অভিভাবকদের মধ্যে বোতলজাত পানি ও খাওয়ার স্যালাইন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এমকেসিএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে অপেক্ষারত পরীক্ষার্থীর অভিভাবকদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের পক্ষ থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এ বিষয়টি নিশ্চিত করে সুসং সরকারি মহাবিদ্যালয় শাখার ছাত্রদল কর্মী বায়োজিদ হাসান ঝলক বলেন, পরীক্ষার্থীরা যখন হলে পরীক্ষা দেন, তখন কেন্দ্রের বাহিরে প্রায় তিন ঘণ্টা অপেক্ষায় থাকেন তাদের অভিভাবকরা। তীব্র এই গরমে অভিভাবকদের স্বস্তির কথা চিন্তা করে ব্যারিস্টার কায়সার কামালের পক্ষ থেকে এই বোতলজাত ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ শুরু করেছি। এসময় কলেজ ছাত্র দলের অন্যান্য কর্মীরা উপন্থিত ছিলেন।

 এই ব্যতিক্রমী উদ্দ্যোগকে স্বাগত জানান এসএসসি পরীক্ষা কেন্দ্রে আসা অবিভাবগণ। বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন পেয়ে সন্তোষ প্রকাশ করেন তারা।

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর