Banglarnetro
Dr. Neem Hakim

নেত্রকোনায় গৃহবধুকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা,গ্রেপ্তার ২


বাংলার নেত্র প্রকাশের সময় : মার্চ ২২, ২০২৫, ১:১০ অপরাহ্ণ / ৪১৬
নেত্রকোনায় গৃহবধুকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা,গ্রেপ্তার ২
বিশেষ প্রতিনিধি. নেত্রকোনার আটপাড়ায় জমিজমা–সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূ নূরজাহান বেগমকে (৫০) গলা কেটে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার সকালে নিহতের বড় ছেলে মেহেদী হাসান বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। মামলায় মাসুদ মিয়াকে প্রধান করে পাঁচজনকে আসামি করা হয়। পরে পুলিশ আটক দুজনকে গ্রেপ্তার দেখায়।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন, গণিপুর গ্রামের লাল মিয়া (৬৬) ও তার স্ত্রী মঞ্জুরা বেগম (৫৮)। আর নিহত নূরজাহান একই গ্রামের বাবুল মিয়ার স্ত্রী।
এলাকার কয়েকজন বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বাবুল মিয়ার সঙ্গে তার মামা লাল মিয়া ও তার সন্তানদের জমিজমা–সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তারা পাশাপাশি বাড়িতে বসবাস করেন। গত বুধবার রাতে বাবুল মিয়ার পরিবার সেহরি খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় লাল মিয়া তার স্ত্রী মঞ্জুরা বেগম, দুই ছেলে মাসুদ মিয়া (৪০), এরশাদ মিয়া (৩৮) ও খাইরুল মিয়া নামের এক আত্মীয়কে প্রথমে বাড়ির উঠোনে রান্না করতে থাকা নূরজাহানকে কুপাতে থাকেন। পরে তার চিৎকার শুনে এগিিয়ে এলে বাবুল মিয়ার ঘরে ঢুকে দেশি অস্ত্র নিয়ে হামলা চালান। হামলাকারী বাবুলের স্ত্রীকে গলা কেটে হত্যাসহ বাবুল, তার বৃদ্ধ বাবা ইঞ্জিল মিয়া, মা পরিষ্কারের ন্নেচ্ছা, বাবুল মিয়ার ছেলে মারুফ মিয়াকে গুরুতর আহত করে।
স্থানীয় লোকজন হতাহত ব্যক্তিদের উদ্ধার করে সর্বশেষ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নূরজাহানকে মৃত ঘোষণা করেন। আর অন্যদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় গতকাল শুক্রবার পাঁচজনকে আসামি করে থানায় মামলা করা হয়। পরে পুলিশ লাল মিয়া ও তার স্ত্রী মঞ্জুরা বেগমকে গ্রেপ্তার করে গতকাল দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বাবুল মিয়ার ছোট ভাই মো. দীন ইসলাম বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে আমার মামা লাল মিয়া ও তার ছেলেরা আমার বড় ভাইয়ের ওপর হামলা করেন। এ সময় ভাবি তাকে বাঁচাতে এগিয়ে এলে তারা ভাবিকে কুপিয়ে হত্যা করেছেন। আমার ভাইয়ের অবস্থা মুমূর্ষু। তাকে আইসিইউ তে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।’
নেত্রকোনার পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাহেব আলী পাঠান বলেন, নিহতের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দায়ের করা মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।’

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

লিড নিউজ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর