Banglarnetro
Dr. Neem Hakim

চারণ কবি মুকলেছ উদ্দীনের পঞ্চম কবিতার বই প্রকাশ


বাংলার নেত্র প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৪, ২:২১ অপরাহ্ণ / ২৭৩
চারণ কবি মুকলেছ উদ্দীনের পঞ্চম কবিতার বই প্রকাশ

আটপাড়া প্রতিনিধি : প্রকাশিত হয়েছে চারণ কবি মুকলেছ উদ্দীনের পঞ্চম কবিতার বই ‘রক্তে ঝড়া জুলাই ২০২৪ “আজ এখন সময় তোমার ন্যায্য অধিকার আদায় করার ‘শিরোনামে’ অধিকার’ কাব্যগ্রন্থটি। ঐকতান প্রকাশনা থেকে বইটি প্রকাশিত হয়েছে। এই বইটির প্রচ্ছদ করেছেন মাকসুদা মুন্নী, গ্রন্থস্বত্ব করেছেন ইব্রাহিম হাসান (হৃদয়), প্রকাশক এ.কে এম আনোয়ার উদ্দিন টুটুল।ঐকত্যান প্রকাশনীর এই বইটির মূল্য ধরা হয়েছে ২৫০ টাকা। ৪৯টি কবিতা দিয়ে সাজানো হয়েছে বইটি।

বইটির বিষয়ে চারণ কবি মুখলেছ উদ্দিন বলেন, আমি চারণ কবি মুখলেস উদ্দীন, জুলাই -আগস্টে প্রেক্ষাপটে বইটি রচনা করেছি, ২০২৪ এর জুলাই -আগস্ট মাস যেন কবিতার পাতায় আবদ্ধ থাকে, সেই লক্ষ্যে বইটি রচনা করেছি, বইটিতে মীর মুগ্ধ, আবু সাঈদের ঘটনাবলী কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছি৷ আশা করি বইটি পরবর্তী প্রজন্মের কাছে ইতিহাসের একটি নিদর্শন হয়ে থাকবে বলে আমি বিশ্বাস করি৷ বইটি নেত্রকোণার বিভিন্ন লাইব্রেরী ও জেলার বিভিন্ন উপজেলার লাইব্রেরীতে পাওয়া যাবে এ ছাড়াও রকমারীতে পাওয়া যাবে৷ মোবাইলে অর্ডারের মাধ্যমে বইটি নেয়া যাবে ০১৭২৩৪৫৫৯১৮

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর