Banglarnetro
Dr. Neem Hakim

তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সমাবেশ


বাংলার নেত্র প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ণ / ১০৯
তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সমাবেশ

ফয়সাল চৌধুরী: নেত্রকোণার আটপাড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার ও ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার তেলীগাতি ইউনিয়ন বিএনপির আয়োজনে তেলীগাতি বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তেলিগাতি ইউনিয়ন বিএনপির সভাপতি এম.ডি আনোয়ার হোসেন সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা’র সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সম্পাদক মো. রাহাত হোসেন। এসময় অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা বিএনপি আহবায়ক মাসুম চৌধুরী, সিনিয়র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম রফিক, সদস্য সচিব খসরু আহমেদ, উপজেলা প্রেসক্লাব আহবায়ক কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম প্রমূখ।

এসময় বক্তাগণ অবিলম্বে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়া দাড়ানো ও তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান

কার্ড কাস্টমাইজ করুন

কার্ড ব্যাকগ্রাউন্ড
বর্ডার কালার
শিরোনাম রঙ
সাইজ: 70px
Version 3.2 | Developed by Shahin

রাজনীতি বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর