কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে একটি আধুনিক সিআরএম (Cash Recycling Machine) বুথ উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার রেন্ট্রিতলা মোড় এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিআরএম বুথের শুভ উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি’র উপ-মহাব্যবস্থাপক ও ময়মনসিংহ অঞ্চলের প্রধান মোহাম্মদ হুমায়ুন মিয়া।
পূবালী ব্যাংক পিএলসি, কলমাকান্দা উপশাখার সিনিয়র অফিসার ও উপশাখা ব্যবস্থাপক সুব্রত ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র সহকারী মহাব্যবস্থাপক প্রতিমা রানী বনিক এবং সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও নেত্রকোনা শাখা ব্যবস্থাপক মো. আমিনুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন কলমাকান্দা বাজার মালিক সমিতির সভাপতি আলমগীর হোসেন, কলমাকান্দা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মন্ডল (লিটু)সহ স্থানীয় গণ্যমান্য ব্যবসায়ী, শুভানুধ্যায়ী এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বক্তারা বলেন, নতুন এই সিআরএম বুথ চালুর ফলে স্থানীয় গ্রাহকরা স্বল্প সময়ে নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে এটি কলমাকান্দা এলাকার ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক আর্থিক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :