
বিশেষ প্রতিনিধি. নেত্রকোণায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে জেলা ও দায়রা জজ আদালতের হলরুমে মঙ্গলবার বিচারকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় কর্মসুচি ও নেত্রকোণার জেলা আইন সহায়তা কার্যক্রম উপস্থাপন করেন সামাজিক ক্ষতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির ম্যানেজার(লিগ্যাল প্রোটেকশন) এ্যাডভোকেট এ,বি এমজাহিদুল হাসান।
সভাটি সঞ্চালনা করেন ডেপুটি ম্যানেজার(টেকনিক্যাল) অপূর্ব দাস,আলোচনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাব্যুনালের বিচারক একে এম এমদাদুল হক বলেন, লিগ্যাল এইড এর সাথে আপনাদের ও আমাদের সমন্বয় করে কায়করতে হবে। দীর্ঘদিন ধরে চলমান মামলার ক্ষেত্রে আইনজীবীদের বিশেষ ভুমিকা রাখতে হবে। আইনজীবীদের মধ্যে আলোচনা করেন, এ্যাড: সিতাংশু বিকাশ আর্চায্য, এ্যাড দিলুয়ারা বেগম এবং একেএম হায়েতুল ইসলাম জুয়েল।
সিনিয়র জেলা ও দায়রা জজ মোছা: মরিয়ম-মুন-মুঞ্জুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন ব্র্যাক জেলা সমন্বয়কারী,কায়রুল ইসলাম। সভায় পারিবারিক আদালতের সিভিল জজ সহ অন্যান্য বিচারকগণসহ ব্র্যাকের সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন সদরের অফিসার সেল্প রসনাথ রায়।
মতবিনিময় সভায় পারিবারিক আদালত ও নারীও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালে ব্র্যাকের যে সকল মামলা চলমান রয়েছে এবং ব্র্যাক পরিচালিত আইনি সেবা কার্যক্রম সম্পকে বিস্তারিত আলোচনা করা হয়।
আপনার মতামত লিখুন :