Banglarnetro
Dr. Neem Hakim

জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে আবরার রাফি নির্বাচিত


বাংলার নেত্র প্রকাশের সময় : জানুয়ারি ১৪, ২০২৬, ৪:২১ অপরাহ্ণ / ১৮১
জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে আবরার রাফি নির্বাচিত

 

প্রান্ত সাহা বিভাস. বিশেষ প্রতিনিধ
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষার্থী প্রতিযোগিতায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে আবরার রাফি।

রাফি কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় দশম শ্রেণীর শিক্ষার্থী। সে উপজেলার তেরতোপা গ্রামের মুহাম্মদ উছমান গনি ও হাজেরা আক্তারের ছেলে। তার বাবা কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

এ বিষয়ে  কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররাফ হোসাইন বলেন, “আবরার রাফির এই অর্জন শুধু তার পরিবারের নয়, পুরো কলমাকান্দা উপজেলার জন্য গর্বের। তার মেধা ও পরিশ্রমের যথাযথ স্বীকৃতি মিলেছে। ভবিষ্যতে সে জাতীয় পর্যায়েও সাফল্য অর্জন করবে—এটাই আমাদের প্রত্যাশা।”

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর