Banglarnetro
Dr. Neem Hakim

রবি মৌসুমে প্রণোদনা হিসেবে উফশী ও হাইব্রিড বীজ-সার বিতরণ


বাংলার নেত্র প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২৫, ৫:০৯ অপরাহ্ণ / ৯১
রবি মৌসুমে প্রণোদনা হিসেবে উফশী ও হাইব্রিড বীজ-সার বিতরণ

দিলোয়ার হোসেন তালুকদার

রবি মৌসুমে কৃষকদের প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী ও হাইব্রিড বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা আফরোজ।

 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রণোদনার অংশ হিসেবে ৯৫০ জন কৃষককে উফশী বীজ ৫ কেজি করে, ডিএপি সার ১০ কেজি এবং এমওপি সার ১০ কেজি করে দেওয়া হয়। এছাড়া ২১৫০ জন কৃষককে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা রায়হানুল হকসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর