Banglarnetro
Dr. Neem Hakim

নেত্রকোনা-২ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থীর ফ্রি মেডিকেল ক্যাম্প


বাংলার নেত্র প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৫, ৭:২৩ অপরাহ্ণ / ১০৪
নেত্রকোনা-২ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থীর ফ্রি মেডিকেল ক্যাম্প
বিশেষ প্রতিনিধি. নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ মোহাম্মদ আনোয়ারু হকের আয়োজনে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠানে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের বাউসী বাজার খেলার মাঠে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
নেত্রকোনা-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার মোঃ আনোয়ারুল হক মেডিক্যাল ক্যাম্পিং পরিদর্শনের সময় এলাকার স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় করেন এবং পড়াশোনার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন।
ক্যাম্পিং পরিদর্শনের সময় তিনি বলেন, এমন ক্যাম্পিং আমরা পূর্বেও বিভিন্ন এলাকায় করেছি। আমরা তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংষ্কারের ৩১ দফার বাস্তবায়নের অংশ হিসেবে এটি এখনও করে চলেছি এবং করবো। অসহার গরীবদের স্বাস্থ্য সহায়তার অংশ হিসেবে আমাদের এই ক্যাম্পিং অব্যাহত থাকবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, বারহাট্টা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, সাবেক উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন ঠাকুর, নেত্রকোনা জেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক সত্যন্দ্র পাল, বারহাট্টা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলামসহ জেলা ও উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীরা।

লিড নিউজ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর