Banglarnetro
Dr. Neem Hakim

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে নেত্রকোনায় শিক্ষা উপকরণ বিতরণ 


বাংলার নেত্র প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৫, ৭:০৬ অপরাহ্ণ / ১৬২
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে নেত্রকোনায় শিক্ষা উপকরণ বিতরণ 
বিশেষ প্রতিনিধি. ধিবাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনা জেলা ছাত্রদলের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শিক্ষা সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী। এতে সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ মোকছেদুল আলম রাজীব, যুগ্ম-সাধারণ সম্পাদক আরাফাত বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক( যুগ্ন সাধারন সম্পাদক পদমর্যাদা) প্রান্ত পাঠান, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গোলাম রাব্বি, পৌর ছাত্রদলের সদস্য সচিব মুত্তাকীবিল্লাহ ও পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইমামুল খান ইমন প্রমুখ।
অনুষ্ঠানে তারেক রহমানের দীর্ঘায়ু সুস্থতা কামনা করেন ও নির্বিঘ্নে স্বদেশ প্রত্যাবর্তনের জন্য দেশবাসীর কাছে বিশেষ মুনাজাত করা হয়।দোয়া শেষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর