
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার মোহনগঞ্জে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) সকালে অন্তু সাঁওতাল (২৫) ও মো. আব্দুল করিম (১৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার বিকেলে পৌরশহরের রেলস্টেশন সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে ওই দুইজনকে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে পৌরশহরের রেলস্টেশন সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে থাকা সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি চলছিল। এসময় হবিগঞ্জের মাদবপুরের অন্তু সাঁওতাল (২৫) ও মো. আব্দুল করিম (১৮) নামের দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করে পুলিশ। পুলিশের তল্লাশিতে তাদের ব্যাগ থেকে ১২ কেজি গাঁজা পাওয়া যায়। পরে গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। এরপর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বুধবার সকালে ওই দুই মাদক ব্যবসায়ীকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ যাত্রীবেশে থাকা দুই যুবকের ব্যাগ তল্লাশি করে ১২ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার দুই আসামিকে বুধবার সকালে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :